Sunday, April 24, 2016

জোকস্‌-শরীরের বর্ণনা

প্রেমিকাঃ জানু এবার ভাল করে দেখে বল না আমার শরীর এর কোন অংশ সবচেয়ে সুন্দর?
প্রেমিকঃ হুম, সেটা হল এমন একটা জিনিষ যেটা দেখতে নারিকেলের মত গোল ও সাদা। তার ভিতর আরো দুইটা বৃত্ত আছে, বৃত্ত এর উপর ডট।
প্রেমিকাঃ শয়তান! কি বলতে চাস?
প্রেমিকঃ সেটা হল তোমার চোখ।

জোকস্‌-আমার নিচে ও ছিল

পূর্নিমা রাত ছিল……..
ওর হাতে আমার হাত ছিল……
ওর পায়ে আমার পা ছিল……
… ওর উপরে আমি ছিলাম……
আমার নীচে ও ছিল……
বলুনতো ও আমার কে ছিল?………..
ও আমার সাইকেল ছিল

জোকস্‌-যাদু

* হাসতে হাসতে লুঙ্গি খুলে গেলে কিন্তু
আমি দায়ী না*
$ একবার কালু আর লালু
দুজনে
এক দোকানে গেল…….
দোকানে সবাইকে কাজে ব্যাস্ত
দেখে কালু ৩টে চকলেট
পকেটে পুরে নিলো।
দোকানের
বাইরে এসে…..
কালুঃ দেখলি তো…..আমি ৩টে
চকলেট তুলে নিলাম,
অথচ
কেউ
কিছু বুঝতেই
পারলো না।
তুই কখনই
এটা করতে পারবি না।
এটা শুনে লালু খুব
রেগে গিয়ে
বললঃ চল, আমি এর
থেকে কিছু
বেশি তোকে দেখাচ্ছি।
তারা দুজনে আবার
দোকানে গেল,
এবং লালু
দোকানদারকে বললঃ আঙ্কেল,
আপনি কি একটা জাদু
দেখবেন?
দোকানদারঃ ঠিক
আছে দেখাও।
লালুঃ তাহলে এরজন্য
আমাকে ১টা চকলেট
দিন।
দোকানদার
লালুকে ১টা চকলেট
দিল।
লালু
সেটা খেয়ে নিয়ে আর
১টা চাইলো।
দোকানদার আবার
১টা দিল।
লালু
সেটা খেয়ে নিয়ে আবার
১টা
চকলেট চাইলো।
দোকানদার এবারও
তাকে চকলেট
দিতেই লালু
সেটাও খেয়ে ফেললো।
দোকানদারঃ আরে বাছা,
এতে
তোর জাদুটা কোথায় ??
লালুঃ উং…চুং…মুং. ….
এবার,
.
.
.
.
.
.
.
.
.
.
আমার বন্ধুর পকেট
চেক
করুণ,
আপনার ৩টে চকলেট
ফেরত
পেয়ে যাবেন….।।

জোকস্‌-লোভে সদরঘাট

বালকঃ আই লাভ ইউ।
বালিকাঃ কি করতে পারবা আমার জন্য?
বালকঃ তাজমহল বানাবো।
বালিকাঃ কোথাকার রাজা তুমি?
বালকঃ আমি আমার মনের রাজা!
বালিকাঃ ও, ফকিন্নি মার্কা রাজা!!!
বালকঃ অবহেলা করো না বালিকা, হয়তো আমার কাছে আমার বন্ধুর মত গাড়ি নেই, বড় ঘর নেই; কিন্তু তোমাক মাথায় নিয়ে ঘুরাবো, এই বুকে রাখব তোমায়,
বালিকাঃ আচ্ছা । তোমার বন্ধুর নাম্বার দাও।
বালকঃ বন্ধুর নাম্বার দিয়া কি করবা?
বালিকাঃ তুমি না আমায় ভালোবাসো?
বালকঃ খুব!
বালিকাঃ চাওনা আমি সুখে থাকি?
বালকঃ অবশ্যই!!!
বালিকাঃ এ জন্যে তোমার বন্ধুকেই আমারচাই –। যার এত কিছু আছে, তার কাছে তো সুখেই থাকার কথা।
বালকঃ ( মলিন মুখে) এই নাও।
বালিকাঃ থ্যাঙ্কু – বাবু ।বাইই।
বালকঃ দোস্ত অপারেশন সাকসেস। তোর নাম্বার নিয়া নিছে, অপেক্ষায় থাক – মিসড কল, আসলেই ব্যাক করবি।
দোস্তঃ থ্যাঙ্ক ইউ দোস্ত, এই গরিবের মহা উপকার করলি – কিচ্ছু না দিতে পারলেও
দোয়া দিমু :)

Friday, November 7, 2014

ধাঁধারহস্য

পথিকের প্রশ্ন 

ধরুন, আপনি একজন পথিক। একাকী পথে হেঁটে যাচ্ছেন। হাঁটতে হাঁটতে আপনার চলার পথ একসময় দু’ভাগে ভাগ হয়ে গেলো। এক ভাগ চলে গেছে সভ্য জগতের দিকে অর্থাৎ যেখানে গেলে আপনি ভদ্র জনপদ পাবেন। আরেক ভাগ গেছে ভয়ঙ্কর নরখাদক মানুষদের দেশে যারা আপনাকে পেলে কাঁচা খেয়ে ফেলবে। আপনি এই দুই ধরণের জনপদ ও সেখানকার অধিবাসীদের সম্পর্কে অবগত। কিন্তু কোন রাস্তা ধরে গেলে কাদের কাছে যাওয়া যাবে তা আপনার অজানা। পথের এই মোহনায় দুই ভাই দাড়িয়ে আছে। তারা জানে কোন রাস্তা কোথায় গিয়ে মিলেছে। কিন্তু তাদের মধ্যে এক ভাই যা বলে তা সবই সত্য বলে। অন্যদিকে অন্য ভাই পুরোদস্তুর মিথ্যাবাদী। আপনি তাদের এই স্বভাব সম্পর্কেও অবগত। কিন্তু এটা জানেন না কে সত্য বলে আর কে মিথ্যা। এখন আপনাকে মাত্র একটা প্রশ্নের মাধ্যমে এই দুই ভাইয়ের যেকোনো একজনের কাছ থেকে জেনে নিতে হবে যে, সভ্য জগতে পৌঁছাতে হলে কোন রাস্তা ধরতে হবে। 
আবার মনে করিয়ে দিইঃ 
১ আপনি কেবল একটি প্রশ্নই করতে পারবেন। প্রশ্নটি আপনাকে এক বাক্যে শেষ করতে হবে। 
২ প্রশ্নটি যেকোনো এক ভাইকে করতে হবে। 


জন্মদিন 

এক ব্যক্তি একদিন তার বন্ধুকে বললো, “গত পরশু দিন আমার বয়স ছিল ২৯ বছর কিন্তু আগামী বছর আমার বয়স হবে ৩২ বছর।” 
কিভাবে সম্ভব? তার জন্মদিন কত তারিখে? 

আইনস্টাইনের ধাঁধা

সমাধান:

আমরা যা তথ্য পেয়েছি তা হল:
=>  জাতীয়তা
০১. ব্রিটিশ।
০২. ডেনিশ।
০৩. সুইডিশ।
০৪. জার্মান।
০৫. নওয়েজিয়ান।
=>  বাড়ির রং
০১. লাল।
০২. সবুজ।
০৩. হলুদ।
০৪. নীল।
০৫. সাদা।
=>  পোষা
০১. কুকুর।
০২. পাখি।
০৩. ঘোড়া।
০৪. বিড়াল।
০৫. মাছ (!)
=>  পানীয়
০১. চা।
০২. কফি।
০৩. বিয়ার।
০৪. দুধ।
০৫. পানি।
=>  সিগারেট
০১. ডানহিল।
০২. ব্লেন্ড।
০৩. প্রিন্স।
০৪. ব্লু মাস্টার।
০৫. পলমল।

একটি ছক করে নিই:

বাড়ি০১০২০৩০৪০৫
রং?????
জাতীয়তা?????
পোষা?????
পানীয়?????
সিগারেট?????

যুক্তি প্রবাহ:
০১. বাড়ি গুলো সাজিয়ে নিই:  প্রথম বাড়িতে নরওয়েজিয়ান লোকটি থাকে। এবং সে নীল বাড়ির পরের বাড়িতে থাকে( ডান থেকে বামে)। অতএব, নরওয়েজিয়ান নীল বাড়িতে থাকতে পারে না। লাল বাড়িতে ব্রিটিশ লোক থাকে অতএব, নরওয়েজিয়ান লাল বাড়িতেও থাকতে পারে না। আবার সবুজ বাড়ি সাদা বাড়ির বামে অবস্থিত। কিন্তু ১৪ নং ঈঙ্গিত অনুযায়ী নীল বাড়ির পরে নরওয়ের বাড়ি তাই সে সবুজ বা সাদা বাড়িতেও থাকতে পারে না। অতএব, নরওয়েজিয়ান হলুদ বাড়িতে থাকে।
অতএব বাড়িগুলো এভাবে সাজানো যায়:
হলুদ <- নীল <- লাল <- সবুজ <- সাদা
এখানে লাল বাড়িকে মধ্যে যায়গা দেয়ার কারন একটু পরে ব্যাখ্যা করব যাতে আপনি কারন পরিষ্কার বুঝতে পারবেন।
০২. এখন হলুদ বাড়ির মালিক ডানহিল ব্যান্ডের সিগারেট খায়। অতএব, নরওয়েজিয়ান লোকটি ডানহিল খায়। ১১ নং অনুযায়ী তার পরে বাড়িতে অর্থাৎ ২নং বাড়িতে ঘোড়ার মালিক থাকে।
০৩. এবার একটু ধরে নিই ২নং বাড়ির মালিক ব্লেন্ড ব্যান্ডের সিগারেট খায়। [ এটি ধরতেই হবে, নয়তো পরবর্তীতে সমাধান হবে না ;) ] যদি তাই হয় তবে, তার আগের বাড়িতে বিড়াল পালন করে। আবার তার প্রতিবেশী পানি পান করে। এখন ২নং এর প্রতিবেশী ১নং ও ৩নং। কিন্তু ৩নং সর্বমধ্যের বাড়ি। আর ৮নং ঈঙ্গিত অনুযায়ী মধ্যে বাড়িতে থাকা ব্যক্তি দুধ পান করে। তাই সে পানি পান করতে পারে না, অতএব, ১নং অর্থাৎ নরওয়েজিয়ান লোকটি পানি পান করে।
০৪. দেয়া আছে, সবুজ বাড়ির মালিক কফি পান করে। আর ব্রিটিশ লোকটি লাল বাড়িতে বাস করে।
০৫. এখন সুইডিশ, জার্মান আর ডেনিশ লোকটি ২, ৪ অথবা ৫ নং বাড়িতে থাকে। দেয়া আছে, ডেনিশ লোকটি চা পান করে। তাই তিনি ৪নং বাড়িতে থাকতে পারে না। অতএব, ২ অথবা ৫নং এ থাকে। আবার আমরা জানি যে ব্লুমাস্টার খায় সে বিয়ার পান করে। অতএব, বিয়ার পান কারী ২ অথবা ৪ নং এ থাকতে পারে না। অতএব, ৫নং এ থাকে। এখন ডেনিশ লোকটি ৫নং এও থাকতে পারে না। অতএব, ডেনিশ লোকটি ২ নং এ থাকে।
০৬. এখন, জার্মান এবং সুইডিশ ৪ অথবা ৫ নং এ থাকে। দেয়া আছে জার্মান লোকটি প্রিন্স ব্র্যান্ডের সিগারেট খায়। তাই সে ৫ নং এ থাকতে পারে না। অতএব, সে ৪ নং এ থাকে।
০৭. এখন যে পলমল খায় সে পাখি পালন করে তাই সে ৪নং এ থাকতে পারে না। অতএব, ৩নং এর ব্রিটিশ ব্যক্তি পলমল সিগারেট খায় এবং পাখি পালন করে।
০৭. এখন সহজেই বলতে পারি সুইডিশ লোকটি ৫নং বাড়িতে থাকে। দেয়া আছে, তার পোষা প্রানী কুকুর।
০৮. অবশেষে, ১, ২, ৩ এবং ৫ নং ঘর সম্পূর্ণ হয়েছে। কিন্তু ৪ নং ঘরে জার্মান ব্যক্তির পোষা প্রানীর ঘর ফাঁকা থাকল। তাই সহজে বলতে পানি  যে জার্মান ব্যক্তির বাড়িতে “মাছ” আছে।
সমাধান করা ছক:
বাড়ি০১০২০৩০৪০৫
রংহলুদনীললালসবুজসাদা
জাতীয়তানরওয়েজিয়ানডেনিশব্রিটিশজার্মানসুইডিশ
পোষাবিড়ালঘোড়াপাখি?কুকুর
পানীয়পানিচাদুধকফিবিয়ার
সিগারেটডানহিলব্লেন্ডপলমলপ্রিন্সব্লুমাস্টার

আইনস্টাইনের ধাঁধা

একটি রাস্তার ধারে পাশাপাশি পাঁচটি বাড়ি। ভিন্ন ভিন্ন রঙের এই পাঁচটি বাড়িতে ভিন্ন ভিন্ন পাঁচ দেশের লোক বাস করেন। প্রত্যেকের নিজস্ব পছন্দের পানীয় আছে, আছে আলাদা আলাদা সিগারেটের ব্র্যান্ড। এমনকি তাদের পোষা প্রাণীও ভিন্ন ভিন্ন। এখন প্রশ্ন হল এদের মধ্যে মাছ পোষেন কে? 

সূত্রঃ 

১ লাল ঘরে বাস করেন ব্রিটিশ। 
২ সুইডিশের পোষা প্রাণী কুকুর। 
৩ ডেনিশের প্রিয় পানীয় চা। 
৪ সাদা বাড়ির বায়ে সবুজ বাড়ি। 
৫ সবুজ বাড়ির মালিক কফি পান করেন। 
৬ যিনি পল মল (Pall Mall) সিগারেট খান তিনি পাখি পোষেন। 
৭ হলুদ বাড়ির মালিক ডানহিল (Dunhill) সিগারেট খান। 
৮ মধ্যের বাড়ির বাসিন্দা দুধ পান করেন। 
৯ প্রথম ঘরে থাকেন এক নরওয়েজিয়ান। 
১০ যিনি ব্লেন্ড (Blend) সিগারেট খান তার প্রতিবেশী বিড়াল পোষেন। 
১১ যিনি ব্লু মাস্টার (Blue Master) সিগারেট খান তিনি বিয়ারও পান করেন। 
১২ ডানহিল সিগারেট যিনি খান তার পাশের বাড়ির বাসিন্দা ঘোড়া পোষেন।
১৩ প্রিন্স (Prince) সিগারেট খান জার্মানির লোক। 
১৪ নীল ঘরের পাশে থাকেন নরওয়ের লোক। 
১৫ যিনি ব্লেন্ড খান তার প্রতিবেশী পানি পান করেন। 

এটি আইনস্টাইনের ধাঁধা নামে লোকমুখে প্রচলিত। সময়ের সাথে সাথে এর অনেক রকম পরিবর্তন হয়েছে। ইন্টারনেটে এ সম্পর্কে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। এখানে দিয়ে খামোখা ভারাক্রান্ত হতেও চাই না আবার করতেও চাই না। তবে আইনস্টাইন নাকি বলেছিলেন এটা পৃথিবীর মাত্র ২% লোক সমাধান করতে পারবে। বাকিরা পারবেন না। দেখেন তো পারেন কিনা।