Showing posts with label ukti. Show all posts
Showing posts with label ukti. Show all posts

Tuesday, April 30, 2013

উক্তি

কল্পনা
* "কল্পনা জীবন ও জগতকে ভালোবাসতে উদ্বুদ্ধ করে" -বার্নাড শ

* "কল্পনা হল আত্মার চক্ষু" -জুবার্ট

* "কল্পনাই সম্ভাবনাকে সম্ভব করে" -এমিলি ডিকিনস

* "যদি আকাশে অট্টালিকা তৈরি করে থাক তা হলে তোমার কাজ ব্যর্থ হয় নি । এখন মাটিতে তার ভিত্তি স্থাপন করো ।" -থরিউ


সুনীল গঙ্গোপাধ্যায়

১) মানুষ এর মন হল সমুদ্রের বালুচর এর মতো ,
কালের ঢেউ এসে সব ধুইয়ে মুছে নিয়ে যায়।

২) সুখ হল শিশির এর বুকে ভোরের নরম আলো ,
 আলো যতক্ষণ ততক্ষণই তার আয়ু।

রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি

 * বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয়।
---- রবীন্দ্রনাথ ঠাকুর

 * যে মরিতে জানে, সুখের অধিকার তাহারই। যে জয় করে, ভোগ করা তাহাকেই সাজে।
--রবীন্দ্রনাথ ঠাকুর

বুদ্ধিমান হতে হলে...

"বুদ্ধিমানেরা কোনোকিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্বন্ধে মন্তব্য করে । আর নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে " -হযরত আলী (রাঃ)

মণীষীদের বাণী

ইতর লোকের শেষ অস্ত্র হচ্ছে গালি। - হযরত আলী (রাঃ)

মন্দ সহচর্যের চেয়ে নিঃসঙ্গতা অনেক ভালো। - ডেল কার্নেগী

একটি ভাল বই একজন ভাল বন্ধুর সমান। - ডাঃলুৎফর রহমান

শিক্ষার শেকড় তেঁতো হলেও এর ফল মিষ্টি। - এরিষ্টটল

মানুষ সজাগ সচেতন নয়, কিছুক্ষন পর কি ঘটবে তার জীবনে তা তার জানা নেই, অথচ হাজার বছর বেঁচে থাকার উপায় উপকরণ যোগাড়ে ব্যস্ত। - মহা কবি আল্লামা ইকবাল

চুপ করে থাকুন,ভাল না হোক ক্ষতি হবার সম্ভাবনা নেই।

সেই সত্যিকারের মানুষ যে অন্যের ভুলত্রুটি নিজেকে দিয়ে বিবেচনা করে।

ভাল লোকের সংস্পর্শে থাকো,তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো সৎ পরামর্শ দিবে। - টমাস ফুলার

বিবাহ ও নারী

*পরস্পর পরস্পরের জুলুম ঘাড় পেতে বহন করবে, এইজন্য তো বিবাহ । -রবীন্দ্রনাথ ঠাকুর

*স্ত্রীর সঙ্গে বীরত্ব করে লাভ কি? আঘাত করলেও কষ্ট, আঘাত পেলেও কষ্ট। -রবীন্দ্রনাথ ঠাকুর

*মেয়েরা অল্প কারণে কাদতে জানে এবং বিনা কারণে হাসতে পারে, কারণ ব্যতীত কার্য হয় না, জগতের এই কড়া নিয়মটা কেবল পুরুষের পক্ষেই খাটে । -রবীন্দ্রনাথ ঠাকুর

*গরিব লোক যদি ধনী বিয়ে করে তাহলে সে স্ত্রী পায় না, পায় একজন শাসক । -আলেকজেনড্রেডেস

*মন আর ঘড় ভাঙতে স্ত্রীলোক যত পটু, পুরুষ তত নয় । -চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়

* নারী হেসে উঠার আগ পর্যন্ত পৃথিবী ছিল বিষন্ন, বাগান ছিল জঙ্গল আর পুরুষ ছিল সন্ন্যাসী। - ক্যাম্পবল।

*মেয়ে মানুষ চিনেছেন বলে অহংকার করবেন না, কেননা আপনি জানেন না আর একটি মেয়ে আপনাকে কি শিক্ষা দেবে। - জিলেন বাগেন।

*বিয়ে একটি জুয়া খেলা - পুরুষ বাজী রাখে স্বাধীনতা আর নারী বাজী রাখে সুখ। - মাদ সোয়াজেন।

কিছু উক্তি যা অম্লান

ক্রোধ
১) লুকানো ক্রোধই সবচেয়ে বেশি ক্ষতিকর । -সেনেটা

২) মানুষ ক্রোধের বশবর্তী হয়ে যা বলে তা হাল্কা ভাবে গ্রহন করো । -রানী মেরী

মা............

১) যে গৃহে "মা" নেই, স্নেহের শীতল স্পর্শ সে গৃহে নেই । -জন অস্টিন

২) যে গৃহে "মা" নেই, সে গৃহের কোন আকর্ষণ নেই । -হাওয়ার্ড জনসন


কথা

১) বেফাঁস কথা বলার চেয়ে চুপ করে থাকাই শ্রেয়। - জর্জ হাবার্ট

২) কথা বেশি বলাটা গর্বের কিছু নয়, এমন কথা বলা উচিত যাতে বুদ্ধিমত্তার পরিচয়
পাওয়া যায় । -মিচেল ব্রুস

৩) ভাল খবর যে কোন সময় বলা যায়, কিন্তু খারাপ খবর বলতে হয় চিন্তাভাবনা করে। - সিডনি স্মিথ

৪) দুই শত্রুর মধ্যে এমনভাবে কথাবার্তা বল, তারা পরস্পরে মিলে গেলেও যেন তোমাকে
লজ্জিত হতে না হয় । -শেখ সাদী (রহঃ)

৫) হ্যাঁ, না, কথা দুটো সবচেয়ে পুরানো এবং সবচেয়ে ছোট অথচ এই কথা দুটো বলতেই
অনেক ভাবতে হয় । -পিথাগোরাস

৬) বেশি খাওয়া এবং বেশি কথা বলা দুটোই ক্ষতিকর। -জন লিলি

৭) কোন মানুষেরই মিথ্যুক হওয়ার মতো পর্যাপ্ত মেধা নেই। - আব্রাহাম লিঙ্কন

৮) একটি সুন্দর মুখের কুৎসিত কথার চেয়ে, একটি কুৎসিত মুখের মধুর কথা অধিকতর সুন্দর । -এমারসন

ডেল কার্নেগীর উক্তি

* জীবনে পাওয়ার হিসাব করুন, না পাওয়ার দুঃখ থাকবেনা।


ক্ষমা

১)বন্ধুকে ক্ষমা করার চেয়ে শত্রুকে ক্ষমা করা অনেক সহজ । -ডরথি ডিলুজি

২)অন্যকে বার বার ক্ষমা করো, কিন্তু নিজেকে কখনই ক্ষমা করো না । -সাইরাস

কে কি ছিলেন......

* "আমি আমার বিশ্ববিদ্যালয় এর গণ্ডি পার হতে পারিনি"...... বিল গেটস

* " ছোটবেলাতে আমি জুতা সেলাই করতাম"....... আব্রাহাম লিঙ্কন

* " আমি ফুটবল ট্রেনিং এর টাকার জন্য চা সরবরাহের কাজ করতাম"... লিওনেল মেসি

* "আমি বাস কন্ডাক্টর ছিলাম"...... রজনিকান্ত

* "আমি পেট্রোল পাম্প এ কাজ করতাম"..... আম্বানি "ভারতের আম্বানি গ্রুপ এর

প্রতিষ্ঠাতা"

* আমি ভার্সিটি লাইফে কয়েকটা subject এ ফেল করেছিলাম..আর আমার এক বন্ধু সব

subject এ পাশ করেছিল...সে এখন Microsoft এর Engineer...আর আমি Owner!!

.........বিল গেটস

ভালোবাসা

১) যখন কোন পুরুষ কোন নারীকে ভালবাসে, তখন সে তার জন্য সব কিছু করতে পারে। কেবল তাকে ভালবেসে যেতে পারেনা।
 - অস্কার ওয়াইল্ড

২) জীবনে দুটো জিনিস খুবই কষ্টদায়ক।। একটি হচ্ছে, যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তা তোমাকে বলে না।। আর অপরটি হচ্ছে, যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে না এবং সেটা তোমাকে সরাসরি বলে দেয়।
-সেক্সপিয়ার

৩) তুমি যদি কাউকে ভালোবাস,তবে তাকে ছেড়ে দাও।যদি সে তোমার কাছে ফিরে আসে,তবে সে তোমারই ছিল।আর যদি ফিরে না আসে,তবে সে কখনই তোমার ছিল না।
-রবীন্দ্রনাথ ঠাকুর

৪) আর্থিক সচ্ছলতা বন্ধু আনে, কিন্তু ভালোবাসা আনে না ।
-জোসেফ কনরাড

৫) সোনায় যেমন একটু পানি মিশিয়ে না নিলে গহনা মজবুত হয় না, সেইরকম ভালবাসার সঙ্গে একটু শ্রদ্ধা, ভক্তি না মিশালে সে ভালবাসাও দীর্ঘস্থায়ী হয় না।
-নিমাই ভট্টাচার্য